চট্টগ্রামে পিকেটিংয়ের সময় ২০ জনকে আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে আজ সোমবার সকালে পিকেটিং করার সময় নগর মহিলা দলের সভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর মনোয়ারা বেগমসহ ২০ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে ১২ জনই নারী। নগরের ইস্পাহানি মোড় এবং কালা মিয়া বাজার এলাকা থেকে তাঁদের আটক করা হয় বলে নগর পুলিশের কোতোয়ালি অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার আবদুল্লাহ আল মাহমুদ জানান। পিকেটাররা কালা মিয়া বাজার এলাকায় চার-পাঁটটি গাড়ি ভাঙচুর করে। সেখান থেকে ১১ জনকে আটক করে পুলিশ। এ ছাড়া ইস্পাহানি মোড় এলাকা থেকে মনোয়ারা বেগমসহ নয় নারীকে আটক করা হয়।