চট্টগ্রামে পুলিশ কর্মকর্তার বাড়িতে চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরে পুলিশের একজন সার্জেন্টের বাসায় আজ দুপুরে চুরির ঘটনা ঘটেছে। চোরের দল বাসা থেকে সাত ভরি স্বর্ণালংকার, নগদ ৯০ হাজার টাকা ও তিন হাজার ২০০ মার্কিন ডলারসহ দামি পাথরের দুই সেট গয়না নিয়ে গেছে।নগরের পাঁচলাইশ থানাধীন কসমোপলিটন আবাসিক এলাকার এক নম্বর রোডের ৯ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। সার্জেন্ট রায়হান ওই ছয়তলা বাড়ির পঞ্চম তলায় স্ত্রীসহ ভাড়া থাকতেন।রায়হান দুই মাস আগে সুদানের দারফুরে জাতিসংঘের মিশন শেষে দেশে ফেরেন। পুলিশ সূত্র জানায়, আজ সকাল ১০টার দিকে রায়হানের স্ত্রী তাঁর সন্তানকে নিয়ে স্কুলে যায়। এ ফাঁকে চোরের দল বাসার তালা ভেঙে ওই সব অলংকার ও অর্থ নিয়ে যায়। তাঁর স্ত্রী দুপুর সাড়ে ১২টায় বাসায় ফিরে ঘরের তালা ভাঙা এবং ভেতরে জিনিসপত্র তছনছ অবস্থায় দেখতে পান। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবজ্যোতি খিসা প্রথম আলোকে বলেন, ওই বাড়িতে ডাকাতি নয় চুরি হয়েছে। বাসায় যখন কেউ ছিল না, তখন এ ঘটনা ঘটে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।