চট্টগ্রামে পুলিশ-বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ১৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের কাজীর দেউড়ি থেকে নাসিমন ভবন এলাকা পর্যন্ত বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে পুলিশসহ বিএনপি-জামায়াতের কমপক্ষে ১৫০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।সংঘর্ষ চলাকালে তিনটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। এ ছাড়া সিএনজিচালিত অটোরিকশাসহ অর্ধশতাধিক গাড়ি ভাঙচুর করা হয়েছে। এসব ঘটনায় পুলিশ কমপক্ষে ১০ জন নেতা-কর্মীকে আটক করেছে।আজ রোববার বিকেল চারটার দিকে শুরু হওয়া এই সংঘর্ষ নাসিমন ভবন এলাকার আশপাশে ছড়িয়ে পড়ে। এসব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে বিএনপির কেন্দ্রীয় নেতা আবদুল্লাহ আল নোমান অভিযোগ করেছেন, পুলিশ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকে নেতা-কর্মীদের পিটিয়েছে। সংঘর্ষে কমপক্ষে শতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন বলে তিনি অভিযোগ করেন।কোতোয়ালি অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার আবদুল্লাহ আল মাহমুদ দাবি করেন, সংঘর্ষে কমপক্ষে ৪০ জন পুলিশ আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, কাজীর দেউড়ি থেকে জামায়াতের নেতা-কর্মীরা মিছিল নিয়ে বিএনপির গণ-মিছিলে যোগ দিতে যাচ্ছিলেন। একপর্যায়ে পুলিশ ওই মিছিলে বাধা দেয়। এ সময় জামায়াতের নেতা-কর্মীরা মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। পুলিশ টিয়ার শেল ছোড়ে। উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ চলে।সংঘর্ষ একপর্যায়ে নাসিমন ভবনের সামনেও ছড়িয়ে পড়ে। এ সময় বিএনপির কার্যালয়ের সামনে থেকে নেতা-কর্মীরা সংঘর্ষে অংশ নেন।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সজীব কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, ১০ নেতা-কর্মীকে আটক করা হয়েছে।গাড়িতে অগ্নিসংযোগসংঘর্ষ চলাকালে চট্টগ্রামের নাসিমন ভবনের সামনে, লালখান বাজারে ও ওয়াসা মোড়ে তিনটি গাড়িতে অগ্নিসংযোগ করার খবর পাওয়া গেছে। তিন সাংবাদিক আহতসংঘর্ষ চলাকালে তিনজন ফটো সাংবাদিক আহত হয়েছেন। তাঁরা হলেন বিডি নিউজের সুমন বাবু, বাংলা নিউজের উজ্জ্বল ধর, ও যায় যায় দিন পত্রিকার মশিউর রেহমান। জামায়াতের নেতা-কর্মীরা সাংবাদিক উজ্জ্বল ধরের ক্যামেরা ভেঙেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।