চট্টগ্রামে পুলিশসহ মোটরসাইকেল চোরচক্রের ৫ সদস্য আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত অভিযোগে শিল্পপুলিশের এক সদস্যসহ চোরচক্রের পাঁচজনকে আটক করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে একটি মোটরসাইকেলও উদ্ধার করেছে পুলিশ।কোতোয়ালি জোনের সহকারী কমিশনার মঞ্জুর মোরশেদ বলেন, গতকাল শুক্রবার রাতে নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটক শিল্পপুলিশ সদস্যের নাম মো. শাহজালাল।অভিযানে নেতৃত্ব দেওয়া উপপরিদর্শক (এসআই) নেজাম উদ্দিন বলেন, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যাচাই-বাছাইয়ের পর সুনির্দিষ্ট মামলায় গ্রেপ্তার দেখানো হবে। তাঁদের নিয়ে আবারও মোটরসাইকেল উদ্ধার অভিযানে যাওয়া হবে বলে তিনি জানান।