চট্টগ্রামে পুলিশি ঘেরাওয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশি ঘেরাওয়ে শেষ হয়েছে চট্টগ্রামের আন্দরকিল্লা মোড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশ। রোববারের হরতালের সমর্থনে আজ শুক্রবার জুমার নামাজের পর আন্দরকিল্লা জামে মসজিদের সামনে দলটি সমাবেশ করে। এ সময় পুলিশ তিনদিক থেকে সমাবেশস্থল ঘিরে রাখে।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, প্রায় দেড়শ পুলিশ সমাবেশস্থল তিন দিক থেকে ঘিরে রাখে। তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীদের মিছিল বের করতে দেওয়া হবে না। দলটি কেবল ওই কর্ডনের মধ্যেই সমাবেশ করতে পারবে। এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, সমাবেশ শুরুর আগে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীদের পুলিশ ধাওয়া করে। এতে দলের কর্মীরা আন্দরকিল্লা থেকে কিছুটা দূরে গিয়ে একটি বাস ভাঙচুর করে।