চট্টগ্রামে পুলিশের বিশেষ সতর্কতা প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে পুলিশের বিশেষ সতর্কতা আজ শুক্রবার দুপুরে প্রত্যাহার করা হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা না ঘটায় পুলিশ জারি করা সতর্কতাটি প্রত্যাহার করে নেয়। সেই সঙ্গে নগরের ১২টি থানার ১১টি থানায় মোতায়েন করা অতিরিক্ত পুলিশও প্রত্যাহার করা হয়েছে। তবে কোতোয়ালি থানার কয়েকটি জায়গায় এখনো পুলিশ সতর্ক অবস্থায় আছে।জুমার নামাজের পর জমিয়াতুল ফালাহ মসজিদ থেকে একদল ছাত্র কাফনের কাপড় পরে মিছিল করে। তবে এ সময় পুলিশ তাতে কোনো বাধা দেয়নি। এর আগে জুমার নামাজের পর হিজবুত তাহরীর ও জামায়াত-শিবিরের কর্মীরা মিছিল করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে—এমন বার্তার ভিত্তিতে পুলিশ বিশেষ সতর্কতা জারি করেছিল। ১২টি থানায় মোতায়েন করা হয়েছিল ৫০০ পুলিশ। চট্টগ্রাম নগর পুলিশের বিশেষ শাখার উপকমিশনার মইনুল হক বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ এবং অতিরিক্ত পুলিশ মোতায়নের বিষয়টি নিশ্চিত করেছেন।