চট্টগ্রামে পুড়ে গেছে ফোম তৈরির কারখানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের বায়েজিদ থানার নাসিরাবাদ শিল্প এলাকায় আজ বৃহস্পতিবার ভোরে ফোম তৈরির একটি কারখানা আগুনে পুড়ে গেছে। এতে অন্তত ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মালিক পক্ষ দাবি করেছে। তবে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগুনে ১২ লাখ টাকার মালামাল নষ্ট হয়েছে। আর ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, আরকো কোম্পানি লিমিটেড নামে এ প্রতিষ্ঠানে সকাল সাড়ে পাঁচটার দিকে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় কারখানাটি বন্ধ ছিল। মুহূর্তের মধ্যে কারখানার ভেতরে আগুন ছড়িয়ে পড়ে। এতে কারখানায় থাকা কাঁচামাল, তৈরি ফোম, ককসিট ও যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়। আগুন দেখে আশপাশের লোকজন ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের দুটি স্টেশন থেকে ছয়টি গাড়ি এসে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।