চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত এবং তিনজন আহত হয়েছে। গতকাল শুক্রবার গভীর রাতে নগরের কর্ণফুলী তৃতীয় সেতু এলাকা ও লোহাগাড়া উপজেলার চুনতিতে দুর্ঘটনা দুটি ঘটে।চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, গতকাল রাত সাড়ে ১০টার দিকে কর্ণফুলী তৃতীয় সেতুর উত্তর পাশে ট্রাকের ধাক্কায় অজিত পাল (৪৪) নামের এক পথচারী গুরুতর আহত হন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।অজিত পাল বাকলিয়া থানার নতুন চাক্তাই খাল এলাকার হাজি কলোনির বাসিন্দা।এদিকে, গতকাল রাত ১১টার লোহাগাড়ার চুনতি এলাকায় বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়। তবে তার নাম জানা যায়নি। এ দুর্ঘটনায় আহত তিনজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।