চট্টগ্রামে পোশাক কারখানায় আগুন আতঙ্ক, আহত ৪০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার (সিইপিজেড) একটি পোশাক কারখানায় আগুন আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে অন্তত ৪০ জন আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে আটটার দিকে ইপিজেডের সেকশান-৭ নামে পোশাক কারখানার একটি ইউনিটে এ ঘটনা ঘটে।আহত ৪০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাঁরা আশঙ্কামুক্ত বলে চিকিত্সকেরা জানিয়েছেন।বন্দর থানার কর্তব্যরত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) জামাল মৃধা প্রথম আলো ডটকমকে বলেন, ইপিজেডের চার নম্বর সড়কের সেকশন-৭ নামের কারখানাটিতে আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে। কর্মীরা হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হন। আহত কর্মীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, সকালে কারখানায় মোটরের কয়েল পুড়ে ধোঁয়া বের হলে পোশাককর্মীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।