চট্টগ্রামে পৌঁছেছে ব্যালট বাক্স-পেপার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণের জন্য ৫০ লাখ ৬৬ হাজার ব্যালট পেপার এবং প্রায় ছয় হাজার ব্যালট বাক্স আজ রোববার সকাল আটটার দিকে চট্টগ্রামে পৌঁছেছে। এগুলো এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়ামে রাখা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা জেসমিন টুলী ব্যালট পেপার ও বাক্স আসার বিষয়টি নিশ্চিত করে জানান, ভোটের আগের দিন এগুলো প্রিসাইডিং কর্মকর্তাদের কাছে বুঝিয়ে দেওয়া হবে। ১৭ জুন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন হবে।