চট্টগ্রামে প্রতারণার অভিযোগে একজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে কোতোয়ালি থানার পুলিশ ডিও ব্যবসার নামে প্রতারণার অভিযোগে সমীর ঘোষ (৩০) নামের এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে নগরের এনায়েত বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।সমীর মাল দেবে বলে বিভিন্ন জনের কাছ থেকে চেক নিয়ে প্রতারণা করে আসছিলেন।আওয়ামী লীগ নেতা ও ইউসিবি ব্যাংকের সাবেক পরিচালক এবং ব্যবসায়ী জাফর আহম্মদ চৌধুরী গত মাসে সমীরের বিরুদ্ধে নয় কোটি ২৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে কোতোয়ালি থানায় একটি প্রতারণার মামলা করেন। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, সমীরকে গ্রেপ্তারের পর বিভিন্ন জায়গা থেকে তাঁর বিরুদ্ধে ৩০-৩৫ কোটি টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগ পাওয়া গেছে।