চট্টগ্রামে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে একজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানার বিমানবন্দরের কাছে প্রতিমা বিসর্জন দিতে যাওয়ার সময় প্রতিমা বহনকারী এক ট্রাক থেকে পড়ে মিন্টু (৪০) নামের একজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেল চারটার দিকে এই দুর্ঘটনা ঘটে।নিহত মিন্টু নগরের আইস ফ্যাক্টরি রোডের মোহন লালের ছেলে।জানা গেছে, আজ বিকেলে প্রতিমা বিসর্জন দেওয়ার জন্য একটি ট্রাকে করে আইস ফ্যাক্টরি রোড থেকে পতেঙ্গার দিকে প্রতিমা নিয়ে যাওয়া হচ্ছিল। ট্রাকে লাফালাফি করার সময় অসাবধানতাবশত মিন্টু ট্রাক থেকে পড়ে মাথায় আঘাত পান। পরে তাঁকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।নগর পুলিশের বিশেষ শাখার সহকারী পুলিশ কমিশনার মেজবাহউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।