চট্টগ্রামে প্রথমার বিপণন কেন্দ্রের আনুষ্ঠানিক যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের জামালখানে সানমার স্প্রিং গার্ডেনে প্রথমা বই বিপণনকেন্দ্রে গতকাল বুধবার বিকেলে বসেছিল লেখক-শিল্পী-বুদ্ধিজীবীদের মিলনমেলা। এসেছিলেন বই অনুরাগীরাও। দীর্ঘ সময় ধরে তাঁরা আড্ডা ও গল্পগুজবে মেতে ছিলেন। প্রথম আলোর সহযোগী প্রতিষ্ঠান ‘প্রথমা’র আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষে তাঁরা সবাই এসেছিলেন স্প্রিং গার্ডেনে। গতকাল চট্টগ্রামে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে প্রথমা।অনুষ্ঠানে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, প্রথম আলো পত্রিকার বাইরে বহু সামাজিক কাজে যুক্ত হয়েছে। পত্রিকা, অনলাইন ও ই-প্রথম আলো মিলিয়ে দেশে-বিদেশে পাঠকসংখ্যা এখন ৫৫-৬০ লাখ। এই পাঠকই প্রথম আলোর বড় শক্তি।প্রথম আলোর সম্পাদক বলেন, বিশ্বের যেখানেই ভালো বই পাওয়া যাবে, সেখান থেকেই তা সংগ্রহ করবে প্রথমা। প্রথমা থেকে ভালো বই প্রকাশনা অব্যাহত থাকবে।প্রথম আলোর আবাসিক সম্পাদক আবুল মোমেন বলেন, প্রথম আলো সংবাদপত্র ছাড়াও সৃজনশীলতার ক্ষেত্রে ভূমিকা রাখতে চায়। এই ভূমিকা রাখতে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ‘প্রথমা’ প্রকাশনা ও বই বিপণনকেন্দ্র চালু করা হয়েছে।গতকাল উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে বই বিক্রিতে ছাড় দেওয়া হয়। প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত বইয়ের ক্ষেত্রে ৩০ শতাংশ ছাড় দেওয়া হয়। অন্যান্য প্রকাশনীর বইয়েও নির্দিষ্ট ছাড় দেওয়া হয়।গত ফেব্রুয়ারি মাসে জামালখানে প্রথমার বই বিপণনকেন্দ্র অনানুষ্ঠানিকভাবে চালু হয়।