চট্টগ্রামে ফিলিং স্টেশনে বিস্ফোরণে নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরে পাহাড়তলীর সরাইপাড়ায় ‘কলকা ফিলিং স্টেশনে’ একটি ট্রাকের গ্যাস সিলিন্ডারে গ্যাস ভরার সময় বিস্ফোরণে একজন নিহত ও একজন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহতের নাম শাহীন (৪০)। তিনি ফিলিং স্টেশনের কর্মচারী। তাঁর বাড়ি সন্দ্বীপের সন্তোষপুরে। ডবলমুরিং থানার পুলিশ জানায়, গতকাল রাতে ওই ট্রাকটির গ্যাস সিলিন্ডারে গ্যাস ভরার সময় সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। এ সময় পাশে থাকা শাহীন মারা যান। আর ঘটনাস্থল থেকে ২০০ থেকে ৩০০ মিটার দূরে থাকা শাহজাহান গুরুতর আহত হন। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিত্সাধীন।ডবলমুরিং জোনের সহকারী পুলিশ কমিশনার তানভীর আরাফাত জানান, এ ঘটনায় ট্রাকের একটি অংশ পুড়ে গেছে। আর এ ব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে।