চট্টগ্রামে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্দরনগর চট্টগ্রামের ডবলমুরিং থানাধীন কামাল গেট এলাকা থেকে আজ বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে এক হাজার ১৫০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ফেনসিডিল পরিবহনে ব্যবহূত একটি মাইক্রোবাসও আটক করা হয়।গ্রেপ্তার হওয়া মাদক ব্যবসায়ী দুজনের নামই আবদুল মালেক। পুলিশ জানিয়েছে, তাঁদের বাসা নগরের আগ্রাবাদ এলাকায়। পুলিশের ডবলমুরিং জোনের সহকারী কমিশনার এস এম তানভীর আরাফাত এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘গ্রেপ্তার হওয়া এই দুই মাদক ব্যবসায়ী কুমিল্লা থেকে ফেনসিডিল নিয়ে চট্টগ্রামে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমরা তাঁদের গ্রেপ্তার করি।’