চট্টগ্রামে বইমেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটের সেমিনার কক্ষে গতকাল রোববার শুরু হয়েছে সপ্তাহব্যাপী ‘ভারতীয় বইমেলা’। ভারতীয় সহকারী হাইকমিশন, চট্টগ্রামের সহযোগিতায় বই বিপণনপ্রতিষ্ঠান প্রথমা ও বাতিঘরের যৌথ উদ্যোগে এ মেলা হচ্ছে।বিকেল সাড়ে চারটায় মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম। অধ্যাপক ভুঁইয়া ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ ঘোষ, দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, প্রথম আলোর আবাসিক সম্পাদক আবুল মোমেন, অধ্যাপক আবুল মনসুর, অধ্যাপক গোলাম মুস্তাফা ও বাতিঘরের স্বত্বাধিকারী দীপঙ্কর দাশ। অনুষ্ঠান সঞ্চালন করেন রাশেদ হাসান। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিবেশী দেশ ভারতের প্রকাশনার সঙ্গে পরিচিতিমূলক এই বইমেলা নগরের পাঠকদের কাছে অত্যন্ত আনন্দের বিষয়। এই মেলা দুই দেশের মধ্যে সাহিত্য-সংস্কৃতির আদান-প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মেলা চলবে ১৪ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা।