চট্টগ্রামে বরিশালের ছাত্রদলের নেতাকে অপহরণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম থেকে বরিশাল নগরের ২০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ফিরোজ খান ওরফে কালুকে (৩০) অপহরণ করা হয়েছে বলে তাঁর পরিবার দাবি করেছে। এদিকে চট্টগ্রাম নগর বিএনপির নেতাদের দাবি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁকে গুম করেছেন।সূত্র জানায়, ফিরোজ খান চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার ঈদগাঁ বরফকল এলাকায় ভাড়া বাসায় স্ত্রী-সন্তান নিয়ে থাকতেন। তাঁর তিন বছর বয়সের একটি ছেলে আছে।ফিরোজ খানের স্ত্রী আমেনা আক্তার প্রথম আলোকে বলেন, শুক্রবার মাগরিবের নামাজ পড়তে ফিরোজ বাসা থেকে বের হন। নামাজের পর তিনি ওয়াপদা কলোনি মসজিদের পাশে একটি চায়ের দোকানে যান। সেখান থেকে অজ্ঞাতপরিচয় পাঁচ-ছয় ব্যক্তি ফিরোজকে টেনেহিঁচড়ে একটি কালো গাড়িতে তুলে নিয়ে যায়। শুক্রবার রাত থেকে ফিরোজের মুঠোফোন বন্ধ রয়েছে বলে তাঁর স্ত্রী জানান।আমেনা আক্তারের আশঙ্কা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ফিরোজকে ধরে নিয়ে যেতে পারেন।প্রসঙ্গত, গত ১৭ এপ্রিল ফিরোজ খানের মা ফিরোজা বেগম দাবি করেছিলেন, তাঁর দুই ছেলেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে অপহরণ করা হয়েছে।এদিকে চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী এ ঘটনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দায়ী করেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘সারা দেশে দলীয় নেতা-কর্মীদের গুম করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ফিরোজকে গুম করা হয়েছে। এ ব্যাপারে আমরা উদ্বিগ্ন।’জানতে চাইলে র‌্যাব-৭-এর অধিনায়ক লে. কর্নেল আনোয়ার লতিফ খান বলেন, ‘শুক্রবার আমাদের অভিযানে কাউকে গ্রেপ্তার করা হয়নি, ফিরোজ নামে কাউকে তো নয়ই। আর আমরা কাউকে গ্রেপ্তার করলে তা গণমাধ্যমকে জানিয়ে থাকি।’সূত্র জানায়, বরিশালে একটি হত্যা মামলার আসামি হওয়ার কারণে ফিরোজ কয়েক মাস আগে চট্টগ্রামে চলে আসেন। চট্টগ্রামে ব্যবসা করার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।বরিশাল অফিস জানায়, বরিশাল নগরের ২০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ফিরোজ খান বরিশাল কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক রাফসান আহমেঞ্চদ জিতু হত্যা মামলার প্রধান আসামি। বরিশাল কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মতিয়ার রহমান প্রথম আলোকে বলেন, ২৪ মার্চ রাফসান আহমেঞ্চদ খুন হওয়ার পর ফিরোজ খান বরিশাল থেকে পালিয়ে যান। এরপর তাঁর খোঁজ পাওয়া যায়নি।গত ১৭ এপ্রিল ফিরোজ খানের মা ফিরোজা বেগম সংবাদ সমেঞ্চলনে দাবি করেছিলেন, তাঁর দুই ছেলেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে অপহরণ করা হয়েছে।