চট্টগ্রামে বর্ধিত ভাড়া নিয়ে সংঘর্ষ, বাস ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ধিত বাসভাড়া আদায়কে কেন্দ্র করে আজ রোববার সকালে চট্টগ্রাম মহানগরের বহদ্দারহাট মোড়ে যাত্রীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের বাগবিতণ্ডা ও মারধরের ঘটনা ঘটেছে। এ সময় যাত্রীরা দুটি গাড়ি ভাঙচুর করেছে।চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ প্রথম আলো অনলাইনকে জানান, জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় পূর্ব ঘোষণা অনুযায়ী আজ থেকে নগর পরিবহনে বর্ধিত ভাড়া আদায় করার কথা। কিন্তু যাত্রীরা বাড়তি ভাড়া পরিশোধে রাজি না হওয়ায় তা নিয়ে এই গণ্ডগোল শুরু হয়।পুলিশ জানায়, বিক্ষুব্ধ পরিবহন শ্রমিকেরা বহদ্দারহাট-বাদুরতলা সড়কে এলোপাতাড়িভাবে গাড়ি রেখে সড়কটি আধা ঘণ্টা অবরোধ করে রাখেন। পরে সকাল সোয়া নয়টার দিকে চান্দগাঁও থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।