চট্টগ্রামে বস্তিতে আগুন, ৩০ লাখ টাকার ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের কোতোয়ালি থানার ঘাটফরহাদবেগ এলাকায় একটি বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুনে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে। আজ বুধবার সন্ধ্যায় বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত। স্থানীয় বাসিন্দারা জানান, ওই বস্তিতে সাত থেকে আটটি পরিবার বসবাস করত। বাকিরা সবাই ব্যাচেলর ভাড়াটিয়া। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সুভাষ চন্দ্র দেবনাথ জানান, ঘাটফরহাদবেগের ‘ক্যাশিয়ার কলোনি’ হিসেবে পরিচিত মোহাম্মদ শাহাবুদ্দিনের ভাড়াঘরে বৈদ্যুতিক গোলযোগ থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত। ওই কলোনিতে ব্যাচেলর ভাড়াটিয়াদের প্রায় ৪০টি টিনের ছাউনির বেড়ার ঘর ছিল। সবই পুড়ে গেছে। এসব ঘরে স্থানীয় খলিফাপট্টির দর্জি ও ব্যবসায়ীরা থাকতেন।ফায়ার সার্ভিসের নন্দনকানন, আগ্রাবাদ ও চন্দনপুরা ইউনিটের ছয়টি গাড়ি এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়।