চট্টগ্রামে বাল্ব বিতরণ নিয়ে খসরুর অভিযোগ, সত্যতা পায়নি ইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় ১১ জুন থেকে সরকারিভাবে বিনামূল্যে এনার্জি সেভিং বাল্ব বিতরণ করা হলে তা নির্বাচনের ওপর প্রভাব পড়বে—নির্বাচন কমিশনের (ইসি) কাছে এমন অভিযোগ করেছেন বিএনপির নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী।ইসি অভিযোগটির ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে। মন্ত্রণালয় থেকে জানানো হয়, ১১ জুন চট্টগ্রামে বাল্ব বিতরণের কোনো কর্মসূচি নেই। ১৯ জুন থেকে চট্টগ্রামে বাল্ব বিতরণ করা হবে। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে ১৭ জুন। এ নির্বাচনে বিএনপির সমর্থন নিয়ে মঞ্জুর আলম এবং আওয়ামী লীগের সমর্থন নিয়ে এ বি এম মহিউদ্দিন চৌধুরী মেয়র পদের জন্য লড়ছেন। মঞ্জুর আলমের নির্বাচনী সমন্বয়ক হিসেবে কাজে করছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।প্রসঙ্গত, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রামের চার লাখ পরিবারকে ১৬ লাখ এনার্জি সেভিং বাল্ব বিতরণ করা হবে।