চট্টগ্রামে বাস-অটোরিকশার সংঘর্ষে মা-মেয়ে নিহত, আহত ৮
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের পটিয়া উপজেলায় বিএবি সড়কের কাজিনখাঁ হাটে আজ শনিবার বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মা ও মেয়ে নিহত হয়েছে। আহত হয়েছে আটজন।নিহত মা-মেয়ে হলো জাহিদা বেগম (৩৫) ও শাহ নূর (৪)। আহত ব্যক্তিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী লোকজন জানান, সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। দুর্ঘটনায় অটোরিকশা ও বাসের আটজন যাত্রী আহত হয়। পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ূন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ঘটনাস্থল থেকে বাস ও অটোরিকশা উদ্ধার করা হয়েছে।