চট্টগ্রামে বাসচাপায় পোশাকশ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের নিমতলায় আজ বৃহস্পতিবার সকালে বাস চাপা পড়ে নাজমা আক্তার (৩০) এক পোশাকশিল্প শ্রমিক নিহত হয়েছেন। তিনি ডেল্টা ফ্যাশন নামে একটি পোশাকশিল্প কারখানায় কাজ করতেন। নাজমা নিমতলা এলাকায় থাকতেন। তাঁর স্বামীর নাম বেলাল হোসেন। বন্দর থানার উপপরিদর্শক (এসআই) সায়েম জানান, সকাল আটটার দিকে কর্মস্থলে যাওয়ার উদ্দেশে বের হন নাজমা। এ সময় নিমতলা সড়কে একটি দ্রুতগামী বাস তাঁকে চাপা দেয়। গুরুতর আহতাবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিত্সক নাজমাকে মৃত ঘোষণা করে। পুলিশ বাস ও তার চালককে আটক করেছে।