চট্টগ্রামে বাসের ধাক্কায় নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের তৃতীয় কর্ণফুলী সেতু থেকে নগরে ঢোকার সময় একটি বাসের ধাক্কায় অটোরিকশাযাত্রী এক কিশোর নিহত হয়েছে। আহত হয়েছে চারজন। আজ সোমবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।তাত্ক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি। আহত চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল জানান, সাদিয়া পরিবহনের একটি বাস কক্সবাজার থেকে চট্টগ্রাম আসছিল। সেতু থেকে দ্রুতগতিতে নামার সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি একটি রিকশা ও একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে একজন মারা যায়। পুলিশ বাসটি আটক করেছে।