চট্টগ্রামে বাসের ধাক্কায় ছাত্রী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের সিরাজ-উদ-দৌলাহ সড়কে বাসের ধাক্কায় দশম শ্রেণীর এক ছাত্রী নিহত হয়েছে। তার নাম রুপা চৌধুরী। সে কুসুম কুমারী সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রী।আজ সোমবার পরীক্ষা দিতে যাওয়ার সময় সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় লোকজন জানায়, রুপাসহ তিন শিক্ষার্থী রাস্তার পাশ দিয়ে যাচ্ছিল। এ সময় একটি বাস তাদের ধাক্কা দিয়ে চলে যাওয়া চেষ্টা করে। এতে ঘটনাস্থলেই রুপা মারা যায়। আর বাকি দুজন সামান্য আহত হয়। পরে ক্ষুব্ধ এলাকাবাসী বাসটিকে আটক করে চালককে মারধর করে। একই সঙ্গে তারা রাস্তায় ব্যারিকেড দিয়ে দুটি বাস ভাঙচুর করে। এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে বেলা সোয়া ১১টার দিকে চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কোতোয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মনজুর মোরশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।