চট্টগ্রামে বিএনপি নেতা-কর্মীদের পিকেটিং করতে দেয়নি পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মহানগরের নূর আহম্মদ সড়কে নাসিমন ভবনে বিএনপির কার্যালয়ের সামনে দলের নেতা-কর্মীদের পিকেটিং করতে দেয়নি পুলিশ। ওই সড়কে রিকশা ও মোটরসাইকেল চলছে। বিএনপি নেতা-কর্মীরা দুুপুর পৌনে দুইটায় মাইক ছাড়া ফুটপাতে বসে সভা-সমাবেশ করছিলেন। সভায় নগর কমিটির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংসদ জাফরুল ইসলাম চৌধুরী বক্তব্য দেন।এর আগে নগরের বহদ্দারহাট এলাকায় নগর কমিটির সহসভাপতি আবু সফিয়ানের নেতৃত্বে বিএনপি মিছিল বের করতে গেলে পুলিশ মিছিলে লাঠিচার্জ করে। এতে দুই-তিনজন আহত হন এবং তিনজনকে আটক করা হয়। অন্যদিকে কাজীর দেউড়ি এলাকায় হরতালের সমর্থনে মিছিল থেকে দুই জনকে আটক করা হয়। আজ আওয়ামী লীগ নগরের আন্দরকিল্লা মোড়ে সভা-সমাবেশ করে। পরে দারুল ফজল মার্কেটে দলীয় কার্যালয়ের সামনে সভা করে সেখান থেকে রিকশা মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশে নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।