চট্টগ্রামে বিএনপির কর্মসূচি পালিত, অংশ নেয়নি নোমানের অনুসারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে শান্তিপূর্ণভাবে বিএনপির নির্বাচন কমিশন কার্যালয় ঘেরাও কর্মসূচি পালিত হয়েছে। তবে পুলিশ বিএনপির মিছিলটি নির্বাচন কমিশন কার্যালয়ের অদূরে নগরের জামালখানে থামিয়ে দেয়। সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে ঘোষিত এই কর্মসূচির সমাপ্তি টানে।চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর শাখা যৌথভাবে এ কর্মসূচি পালন করলেও দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের অনুুসারী নেতা-কর্মীরা এতে অংশ নেননি।বেলা সাড়ে ১১টার দিকে নগরের নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে জড়ো হয়ে দলের সহস্রাধিক নেতা-কর্মী রহমতগঞ্জের নির্বাচন কমিশনের জেলা কার্যালয় অভিমুখে মিছিল করেন। নির্বাচন কমিশন কার্যালয়ের ১০০ গজ দূরে জামাল খান এলাকায় পুলিশ মিছিলকারীদের বাধা দিলে বিএনপির কর্মীরা সেখানে অবস্থান নেন।দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত বিএনপির নেতা-কর্মীরা সেখানে অবস্থান নিয়ে সমাবেশ করেন।বিএনপির এই মিছিল ও সমাবেশ উপলক্ষে নির্বাচন কমিশন কার্যালয় এবং এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা নেওয়া হয়।চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কশিনার (পাঁচলাইশ জোন) রেজাউল মাসুদ বলেন, বিএনপির কর্মসূচি চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ঘটনাস্থলে পুলিশের নারী সদস্যসহ তিন প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছিল।জামালখানে অনুষ্ঠিত সমাবেশে সভাপতির বক্তব্যে সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলন শুরু হয়ে গেছে। আমরা ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাব।’সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন দক্ষিণ জেলা বিএনপির সভাপতি সাংসদ জাফরুল ইসলাম চৌধুরী, উত্তর জেলার সভাপতি গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম প্রমুখ।