চট্টগ্রামে বিএনপির পূর্ণ দিবস হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিতর্কিত নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে (সাকা) গ্রেপ্তারের প্রতিবাদে চট্টগ্রামে আগামী রোববার পূর্ণ দিবস হরতাল করবে বিএনপি। এর আগে দলটি ওই দিন ভোর ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত হরতাল ডেকেছিল। গতকাল বৃহস্পতিবার দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী এ সিদ্ধান্ত নেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।গতকাল চট্টগ্রামে দলীয় কার্যালয় নাসিমন ভবনে আয়োজিত সমাবেশ থেকে মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী রোববার চট্টগ্রামে অর্ধ দিবস হরতালের ঘোষণা দেন।