চট্টগ্রামের বোয়াল-খালী উপজেলা বিএনপির সভাপতি ও করলডেঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নজরুল ইসলাম ওরফে বাচার সন্ধানের দাবিতে গতকাল বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানবন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বোয়ালখালী উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা এ কর্মসূচির আয়োজন করে। নজরুলের পরিবার সূত্রে জানা গেছে, মামলাসংক্রান্ত কাজে নজরুল ঢাকায় হাইকোর্টে গিয়েছিলেন। গত সোমবার রাতে গাজীপুর সদরের চৌরাস্তা এলাকা থেকে অজ্ঞাতনামা লোকজন নজরুলকে অপহরণ করেছে। স্থানীয় বিএনপি এ ঘটনার জন্য র্যা বকে দায়ী করছে। তবে র্যা ব কর্মকর্তারা অভিযোগ অস্বীকার করেন।বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মালেক মিয়া বলেন, নজরুলের বিরুদ্ধে খুন, ধর্ষণ, অস্ত্র আইন, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে ১৯টি মামলা আছে। তিনি বোয়ালখালী থানা পুলিশের এক নম্বর তালিকাভুক্ত সন্ত্রাসী।নজরুলের সন্ধান দেওয়ার দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও সাংসদ জাফরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ মহিউদ্দিন ও পটিয়া উপজেলা চেয়ারম্যান ইদ্রিস মিয়া উপস্থিত ছিলেন। শিগগিরই নজরুলের সন্ধান না দিলে বোয়ালখালী উপজেলা বিএনপি কঠোর কর্মসূচি দেবে বলে মানববন্ধনে হুমকি দেওয়া হয়।দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী বলেন, ‘দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করে আমরা পরবর্তী কর্মসূচি ঠিক করব। এ ব্যাপারে সবার সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে।’নজরুলের অপহরণের খবরে গত মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে র্যা ব কার্যালয় ঘেরাও করেন বিএনপির নেতা-কর্মীরা। এ সময় তাঁরা সড়ক অবরোধ করলে র্যা ব আটজনকে আটক করে। তাঁরা এখনো র্যা বের হেফাজতে আছেন। যাচাই-বাছাই করে তাঁদের মধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হতে পারে। এ ব্যাপারে র্যা ব কর্মকর্তারা প্রক্রিয়া-ব্যবস্থা নিচ্ছেন বলে জানা গেছে।র্যা ব-৭-এর অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ হোসাইন প্রথম আলোকে বলেন, ‘র্যা ব কার্যালয় ঘেরাওকারীদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। নজরুল সম্পর্কে আমাদের কাছে কোনো তথ্য নেই। উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু লোক মঙ্গলবার সন্ধ্যায় র্যা ব কার্যালয় ঘেরাও করে।’