চট্টগ্রামে বিএনপির মিছিলে লাঠিপেটা, গাড়ি ভাঙচুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে আজ বিকেলে বিএনপির মিছিলে পুলিশ লাঠিপেটা করে। বিএনপির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। তাঁরা ১০-১২টি গাড়ি ভাঙচুর করেন।সহকারী পুলিশ কমিশনার মঞ্জুর মোরশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মিছিল থেকে বিএনপির কর্মীদের ছোড়া ইটে কনস্টেবল সোহেল রানা আহত হয়েছেন।বিকেল পৌনে পাঁচটার দিকে চট্টগ্রামে বিএনপির কার্যালয় নাসিমন ভবনের সামনে দলের নেতা-কর্মীরা ব্যারিকেডর পার হয়ে মিছিল বের করে। এ সময় পুলিশ তাঁদের ধাওয়া করে। পুলিশের লাঠিপেটায় মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়। এরপর বিএনপির কর্মীরা এলোপাতাড়ি ইট ছোড়ে ও গাড়ি ভাঙচুর করেন।