চট্টগ্রামে বিচারিক আদালতে জামিন পেলেন সাকা চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচিত সরকারের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর অভিযোগে করা মামলায় চট্টগ্রামের জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে আজ বুধবার জামিন পেলেন বিএনপি নেতা ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী। তিনি আজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে শুনানি শেষে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।গত বছরের ২০ নভেম্বর মামলাটি করেন ফটিকছড়ির বাসিন্দা মো. আবু তাহের উদ্দিন।এ মামলায় সাকা চৌধুরী হাইকোর্ট থেকে দুই দফায় আগাম জামিন নিয়েছিলেন। আগাম জামিনের মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি আজ বিচারিক আদালতে হাজির হয়ে জামিন নিলেন। আদালতে তাঁর পক্ষে শতাধিক আইনজীবী অংশ নেন।