চট্টগ্রামে বিজ্ঞান বক্তৃতা
সম্প্রতি চট্টগ্রামে হয়ে গেল দুটি বিজ্ঞান বক্তৃতা। ‘দ্বিতীয় পৃথিবীর সন্ধানে’ ও ‘বিগ ব্যাঙ—মহাজাগতিক ঊষা’ শিরোনামের দুটি বক্তৃতায় মূল বক্তা ছিলেন বিজ্ঞান বক্তা আসিফ। ডিসকাশন প্রজেক্টের এই বক্তৃতার আয়োজন করে সমাজ সমীক্ষা সংঘ। অনুষ্ঠানে ডিসকাশন প্রজেক্টের সমন্বয়ক খালেদা ইয়াসমিন বিজ্ঞানের বিকাশে মানব জাতির কষ্টকর সর্পিল পথের বর্ণনা দেন। অনুষ্ঠানটি উদ্বোধন করেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শ্যামল বিশ্বাস। আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন বিভাগের অধ্যাপক আনোয়ার হোসেন। আলোচনায় বিজ্ঞান বক্তা আসিফ বেতার বার্তা, বেতার টেলিস্কোপ, ইউএফও, বারমুডা ট্রায়াঙ্গল, বহির্জাগতিক বুদ্ধিমত্তা, মহাবিশ্বের টিকে থাকার সম্ভাবনা, মহাবিস্ফোরণ, ইনফ্লেশন তত্ত্ব নিয়ে আলোচনা করেন। বিগ ব্যাঙ থেকে মহাজাগতিক বিস্ফোরণে এক হাজার ৫০০ কোটি বছরের মহাবিশ্বের বিবর্তনকে মাল্টিমিডিয়া প্রজেকশনসহ উপস্থাপন করা হয়। বিজ্ঞান প্রজস্ম ডেস্ক