চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরে পাহাড়তলির সরাইপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুলজাহান বেগম (৩০) নামে একজন গৃহবধূ মারা গেছেন। আজ মঙ্গলবার সকালে বাসার ফ্রিজ পরিষ্কার করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হাবিলদার জাকির হোসেন জানান,‘বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর সকাল সাড়ে আটটার দিকে তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’