চট্টগ্রামে বিনিয়োগকারীদের ৯ দফা দাবি, মানববন্ধন
দেশের দুই শেয়ারবাজারে দরপতনের পর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছেন ক্ষুব্ধ বিনিয়োগকারীরা। সেখানে তাঁরা নয় দফা দাবি পেশ করেন। পরে বিক্ষোভ প্রদর্শনকালে আটক হওয়া ব্যক্তিদের মুক্তির দাবিতে বিনিয়োগকারীরা বিকেলে মানববন্ধন কর্মসূচিও পালন করেন।বিনিয়োকারীদের নয়টি দাবি হলো আজকের লেনদেন পুরোপুরি বাতিল করা, বাজারে কারসাজি ও দুর্নীতিতে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে শাস্তি প্রদান, পুঁজিবাজারবান্ধব মুদ্রানীতি চালু, জোরপূর্বক (ফোর্স সেল) বন্ধ করা, দরপতনের সঙ্গে যুক্ত মার্চেন্ট ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল, প্রতিদিনের সার্কিট নিচের দিকে ১০০, ওপরের দিকে সার্কিট না থাকা, ঢাকা স্টক এক্সচেঞ্জ, সিএসই ও পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার প্রেসিডেন্ট বা চেয়ারম্যানদের দ্রুত পরিবর্তন, শিগগিরই পরিস্তিতির উন্নয়ন না করে লেনদেন চালু না করা এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও অর্থমন্ত্রীর পদত্যাগ।বেলা দেড়টা থেকে দুইটা পর্যন্ত এ বৈঠক চলে। এ সময় বাইরে বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় স্টক এক্সচেঞ্চ কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করেন। আগ্রাবাদের বারেক বিল্ডিং এলাকা থেকে বাদামতলী মোড় পর্যন্ত এলাকায় বিক্ষোভ প্রদর্শন করেন এবং কয়েকটি গাড়িও ভাঙচুর করেন। এ ঘটনায় পুলিশ সাতজনকে আটক করে।বিকেল চারটায় বিনিয়োগকারীদের সংগঠন ইনভেস্টরস ফোরামের উদ্যোগে জামাল খান এলাকায় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বক্তারা বলেন, অবিলম্বে গ্রেপ্তার হওয়া বিনিয়োগকারীদের ছেড়ে দেওয়া না হলে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট, অবরোধ, হরতাল প্রয়োজনে স্বেচ্ছায় কারাবরণ করবেন তাঁরা।এদিকে উদ্ভূত পরিস্থিতি নিয়ে সিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে বোর্ড পরিচালকদের জরুরি বৈঠক চলছে।জানা যায়, সিএসইতে লেনদেন শুরুর ১১ মিনিটেই সাধারণ সূচকের পতন সার্কিট ব্রেকার অতিক্রম করায় লেনদেন বন্ধ হয়ে যায়।এ সময় বাইরে বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় স্টক এক্সচেঞ্চ কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে রাখেন। আগ্রাবাদের বারিক ভবন থেকে বাদামতলী মোড় পর্যন্ত এলাকায় বিক্ষোভ প্রদর্শন করেন এবং কয়েকটি গাড়িও ভাঙচুর করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাঁদের ছত্রভঙ্গ করে। একই সময় বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা নগরের বহদ্দারহাট, খাতুনগঞ্জ এলাকায়ও বিক্ষোভ করে।সিএসইতে বেলা একটায় লেনদেন শুরুর ১১ মিনিটে সূচক ৭৯৫ পয়েন্ট কমে এবং সার্কিট ব্রেকার অতিক্রম করায় লেনদেন বন্ধ হয়ে যায়।বন্দর জোনের উপপুলিশ কমিশনার কুসুম দেওয়ান সড়ক অবরোধ ও বিশৃঙ্খলার অভিযোগ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান।