চট্টগ্রামে বিমানের আন্তর্জাতিক রুটের উড়োজাহাজ দুর্ঘটনার কবলে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওমানের রাজধানী মাসকট থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-০২২ উড়োজাহাজটি আজ শনিবার সকালে চট্টগ্রামে দুর্ঘটনায় পড়েছে। উড়োজাহাজটির মাসকট থেকে চট্টগ্রাম হয়ে ঢাকা যাওয়ার কথা ছিল। পথে চট্টগ্রামের আকাশে উড়োজাহাজের একটি পাখার কিছু অংশ বিছিন্ন হয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১০ কিলোমিটার দূরে পটিয়ার কলেজ বাজার এলাকায় তিন টুকরা হয়ে পড়ে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পরে উড়োজাহাজটি ওই বিমানবন্দরে অবতরণ করে। বিমান কর্তৃপক্ষ ও পটিয়া থানার পুলিশ সূত্রে এ কথা জানা গেছে। বাংলাদেশ বিমানের সংশ্লিষ্ট সূত্র জানায়, বিমানটিতে ৩০৫ জন যাত্রী ছিল। এর মধ্যে ১৭৪ জন ঢাকার যাত্রী। বাকি ১৩১ জন যাত্রী চট্টগ্রামে নেমে গেছে। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, পরে বিকেল পাঁচটায় জেদ্দা থেকে চট্টগ্রাম বিমানবন্দরে আসা একটি বিমানে করে আটকা পড়া যাত্রীদের ঢাকায় পাঠানো হয়েছে।