চট্টগ্রামে বুকে ঘুষি লেগে মারা গেল ফল বিক্রেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বহদ্দারহাটে গতকাল বুধবার রাত ১০টার দিকে কথাকাটাকাটির একপর্যায়ে বুকে ঘুষি লেগে ফুটপাতের এক ফল বিক্রেতা মারা যান। তাঁর নাম মহিউদ্দিন (১৮)।জানা যায়, মহিউদ্দিনের সঙ্গে ফুটপাতের শুঁটকি বিক্রেতা দেলোয়ারের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে দেলোয়ার মহিউদ্দিনের বুকে ঘুষি মারেন। পরে আহত মহিউদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। মহিউদ্দিনের লাশ মর্গে নেওয়া হয়েছে। চানগাঁও থানায় আজ বৃহস্পতিবার সকালে নিহত মহিউদ্দিনের বাবা আনোয়ার আজিম মামলা করেছেন।