চট্টগ্রামে বৃষ্টিতে জলাবদ্ধতা, ৩ নম্বর সংকেত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারী বৃষ্টিপাতে চট্টগ্রামের নিচু এলাকায় হাঁটু থেকে কোমর সমান জলাবদ্ধতা দেখা দিয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হওয়া এই বৃষ্টি আজ শনিবার দুপুর পর্যন্ত ছিল। আজ দুপুর ১২টা পর্যন্ত ১৫০ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া দপ্তর।বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু সক্রিয় হওয়ায় এই বৃষ্টিপাত হচ্ছে বলে জানা গেছে। একই কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে।আজ ভারী বৃষ্টিতে নগরের কাপাসগোলা, কাতালগঞ্জ, মেহেদীবাগ, প্রবর্তক মোড়, চান্দগাঁও, হালিশহর, আগ্রাবাদ, বাদুরতলা, চকবাজার, পাঁচলাইশ, মুরাদপুর, বাকলিয়া, সিডিএ আবাসিক এলাকা, কমার্স কলেজ রোড, মোগলটুলীসহ বিভিন্ন এলাকা হাঁটু থেকে কোমর সমান পানিতে তলিয়ে গেছে। এ সময় সড়কগুলোয় যানবাহন চলাচল কমে যায়। এসব এলাকার দোকান ও ঘরবাড়িতে পানি ঢুকেছে।আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে।