চট্টগ্রামে বোর্ড পেপার মিলে অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় ‘চিশতিয়া বোর্ড পেপার মিল’ নামে একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার ভোর পাঁচটার দিকে খুলশী থানাধীন ফয়’স লেকের পাশে অবস্থিত এই কারখানায় আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি চেষ্টা চালিয়ে সকাল সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানায়, শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত। কারখানার কিছু অংশ রক্ষা করা গেলেও এ অগ্নিকাণ্ডে পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।মালিক মো. শোয়েব দাবি করেন, তাঁর কারখানাটি সম্পূর্ণ পুড়ে গেছে। এতে ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এমনকি তাঁর প্রতিষ্ঠানটির কোনো বিমাও করা নেই।