চট্টগ্রামে ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের ব্যবসায়ী মোহাম্মদ মাসুদ মিয়াকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার ভোর ছয়টার দিকে পুলিশ হালিশহরের উপকূলীয় বেড়িবাঁধ থেকে তাঁর লাশ উদ্ধার করে। পুলিশ জানায়, মাসুদ মিয়া নগরের এ কে খান এলাকায় টেউটিনের ব্যবসা করতেন। তাঁর বাড়ি মীরেরসরাইয়ে।নগর পুলিশের ডবলমুরিং অঞ্চলের সহকারী কমিশনার এস এম তানভীর আরাফাত প্রথম আলোকে বলেন, মাসুদকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হত্যার পর হালিশহরের উপকূলীয় বেড়িবাঁধ এলাকায় ফেলে যাওয়া হয় বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। ঘটনাস্থলে নিহতের মানিব্যাগ, মোবাইল ফোন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়েছে।