চট্টগ্রামে ভবন থেকে পড়ে একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের নন্দনকাননে একটি নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে মো. নূর (৬০) নামে এক দারোয়ানের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে তাঁর লাশ উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানান, নন্দনকানন পুলিশ ফাঁড়ির পাশের ওই নির্মাণাধীন ভবনটির ছাদ তৈরি করা হলেও কোনো দেয়াল দেওয়া হয়নি। দারোয়ান নূরু ওই ভবনের দোতলায় থাকতেন। নূরের বাড়ি রাউজানে। সকালে স্থানীয় লোকজন তাঁর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, নূরু রাতের কোনো এক সময় ভবন থেকে পড়ে গিয়ে মারা যান।