চট্টগ্রামে ভাষার দিনে বর্ণের ছটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারদিকে শিশুদের কলকাকলি। রংতুলি নিয়ে ব্যস্ত অনেকেই। কেউ আঁকছে শহীদ মিনার, কেউ বা বাংলার লোকজ উৎসবের ছবি। গতকাল মঙ্গলবার চট্টগ্রামের বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয় (বাওয়া) মাঠে প্রথম আলো আয়োজিত বর্ণমেলার খণ্ডচিত্র এটি। সকালে বেলুন উড়িয়ে নানা বর্ণে বর্ণিল এই মেলার উদ্বোধন করেন বেগম মুশতারী শফী।জাতীয় সংগীত ও ভাষার গানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতার পরপরই শুরু হয় সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা। পাশাপাশি শিশুদের হাতেখড়ি দেন শিল্পী, শিক্ষাবিদ ও বিশিষ্টজনেরা।প্রতিযোগিতা পর্ব শেষে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। শিশুদের জন্য ছিল পাপেট শো। সন্ধ্যায় প্রতিযোগিতার ফল ঘোষণা ও পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হয় মেলা।