চট্টগ্রামে ভোট গ্রহণ চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আজ বৃহস্পতিবার সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল চারটা পর্যন্ত। সকাল নয়টা পর্যন্ত পাওয়া খবরে জানা গেছে, ৬৭৩টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। তবে ভোটার উপস্থিতি অনেক কম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।কে হবেন দেশের দ্বিতীয় প্রধান এই সিটি করপোরেশনের মেয়র, তা নির্ধারণ করবেন প্রায় ১৭ লাখ ভোটার। তবে মেয়র পদে প্রধান দুই প্রার্থীর ভাগ্য অনেকটাই নির্ভর করছে মোট ভোটারের প্রায় এক-তৃতীয়াংশ, পাঁচ লাখ তরুণ ভোটারের ওপর। মেয়র পদে মূল প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী আওয়ামী লীগ-সমর্থিত এ বি এম মহিউদ্দিন চৌধুরী (জাহাজ মার্কা) আর বিএনপি-সমর্থিত মোহাম্মদ মন্জুর আলম (আনারস মার্কা)।ভোট গ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ২২ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে।