চট্টগ্রামে মনজুরের বিরুদ্ধে মহিউদ্দিনের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বর্তমান মেয়র এম মনজুর আলমসহ আটজনের বিরুদ্ধে আজ রোববার দুপুরে মামলা করেছেন সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী। নির্বাচন ট্রাইব্যুনালে (প্রথম যুগ্ম জেলা জজ আদালত) করা মামলায় তিনি চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়া এম মনজুর আলমসহ সাত মেয়র প্রার্থী এবং প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদাকে বিবাদী করা হয়েছে।মামলায় মহিউদ্দিন চৌধুরী তাঁর সাত প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ, হলফনামায় মিথ্যা তথ্য ও ভোট কারচুপির অভিযোগ এনেছেন। আর এসব অনিয়মের পরও ব্যবস্থা না নেওয়ার অভিযোগে প্রধান নির্বাচন কমিশনারকে মোকাবিলা বিবাদী করা হয়েছে। মহিউদ্দিন চৌধুরী বর্তমান মেয়র এম মনজুর আলমকে জয়ী ঘোষণা করে প্রকাশিত ফলাফল বাতিল এবং পুনর্নির্বাচনের আবেদন জানিয়েছেন।