চট্টগ্রামে মন্দির ভাঙচুরের ঘটনায় আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের গোসাইলডাঙ্গা এলাকার শ্মশান কালীবাড়ি মন্দিরে গতকাল শনিবার রাত পৌনে ১১টার দিকে কয়েকজন যুবক ভাঙচুর চালায়। চট্টগ্রাম নগরের বন্দর থানার উপপরিদর্শক (এসআই) সুরজিৎ বড়ুয়া প্রথম আলোকে বলেছেন, পুলিশ এ ঘটনায় গতকাল গভীর রাতে মো. রিংকু নামে এক যুবককে আটক করেছে। ভাঙচুরের ঘটনায় মন্দিরের সভাপতি মিলন দাস বাদী হয়ে চট্টগ্রাম বন্দর থানায় একটি মামলা করেন। মামলার এজাহারে গোসাইলডাঙ্গার মো. রিংকু, মো. মাসুদ এবং অজ্ঞাতনামা আরও সাত-আটজনকে আসামি করা হয়। গতকাল দিবাগত রাতেই পুলিশ মো. মাসুদকে আটক করেছে।মন্দিরের সভাপতি মিলন দাস জানান, গতরাতে ওই যুবকেরা মন্দিরের শিবলিঙ্গ,ঘট ও বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করে। খবর পেয়ে গতরাতেই এলাকার কয়েক হাজার হিন্দু ধর্মাবলম্বী মানুষ বিক্ষোভ মিছিল করেন। এ সময় পুলিশ এসে তাঁদের শান্ত করে।এ ঘটনার পর থেকেই মন্দির এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের উপকমিশনার কুসুম দেওয়ান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।