চট্টগ্রামে মন্দিরে চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের পাঁচলাইশ থানাধীন নাজিরপাড়ায় একটি কালিমন্দিরে গতকাল শনিবার রাতে চুরি হয়েছে। চোরেরা মন্দিরের দানবাক্সের নগদ টাকা ও কালি প্রতিমার স্বর্ণালংকার নিয়ে গেছে। চুরি যাওয়া মালামালের মধ্যে দান বাক্সের নগদ টাকা, প্রতিমার গায়ে থাকা প্রায় চার ভরি ওজনের স্বর্ণালংকার, দুটি ঘণ্টা ও একটি ঘড়ি রয়েছে। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, রাতের কোনো এক সময় মন্দিরের ফটকের তালা ভেঙে কে বা কারা এ চুরির ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে। জানা গেছে, দানবাক্সে কত টাকা ছিল তা মন্দির কর্তৃপক্ষ নিশ্চিত নয়। তাই মামলায় কয়েক লাখ টাকার মালামাল চুরি যাওয়ার কথা বলা হয়েছে।