চট্টগ্রামে মসজিদ থেকে চারটি ককটেল উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরে চাঁদগাঁও থানাধীন একটি মসজিদ থেকে পুলিশ আজ মঙ্গলবার চারটি ককটেল উদ্ধার করেছে। বেলা সাড়ে ১১টার দিকে চাঁদগাঁওয়ের খাজা গরীবে নেওয়াজ মসজিদ থেকে পলিথিনে মুড়ানো অবস্থায় এগুলো উদ্ধার করা হয়। পুলিশের পাঁচলাইশ অঞ্চলের সহকারী কমিশনার আবদুল মান্নান বলেন, ‘স্থানীয় মুসল্লিরা মসজিদের ভেতর ককটেল দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। আমরা ঘটনাস্থলে গিয়ে এগুলো উদ্ধার করি। ককটেলগুলো মসজিদের ভেতরে জুতা রাখার বাক্সের পাশে পরিত্যক্ত অবস্থায় ছিল। এ ব্যাপারে তদন্ত চলছে।’