চট্টগ্রামে মহিলা দলের নেত্রীসহ আটক ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে আজ মঙ্গলবার ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ আর বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে বিএনপির ডাকা তৃতীয় দিনের হরতাল পালিত হচ্ছে। সকালে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সামনে সড়ক অবরোধের সময় বিএনপির নেত্রী মনোয়ারা বেগম মনিসহ ছয়জনকে আটক করে ডবলমুরিং থানা-পুলিশ।বেলা ১১টার দিকে চাটগাঁও এলাকায় একটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে এক ব্যক্তি আহত হয়। সকাল ১০টার দিকে চট্টগ্রামের বারিক বিল্ডিং মোড়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সামনে সড়ক অবরোধের চেষ্টা করে জাতীয়তাবাদী মহিলা দল। এ সময় বিএনপির নেত্রী মনোয়ারা বেগম মনিসহ ছয়জনকে আটক করে ডবলমুরিং থানা-পুলিশ।সকাল সাতটা থেকে আটটার মধ্যবর্তী একটি সময়ে কাপ্তাই সড়কের কাজিরহাট এলাকায় বোয়ালথারীগামী একটি টেম্পোতে আগুন ছুড়ে মারে হরতাল সমর্থকেরা। এতে হেলপার নিজামুদ্দীন গুরুতরভাবে দগ্ধ হয়। আগুনে তাঁর মুখ, বুক ও হাত ঝলসে যায়। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। চট্টগ্রামের উপপুলিশ কমিশনার (উত্তর) আমেনা বেগম প্রথম আলো অনলাইনকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ওই টেম্পোতে অনেক যাত্রী ছিল। আগুন লাগার পর হেলপারকে রাস্তায় ফেলেই টেম্পোটি চলে যায়।ভোর পাঁচটার দিকে পাহাড়তলী থানাধীন অলংকার মোড়ে স্কাইলাইন সার্ভিসে আগুন দেয় হরতাল সমর্থকেরা। প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর ভোর সাড়ে পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। গত দুই দিনের হরতালের তুলনায় আজ রাস্তাঘাটে প্রচুর রিকশা ও গাড়ি চলাচল করছে।