চট্টগ্রামে মাইক্রোবাস দুর্ঘটনায় ৫ শিশুসহ নিহত ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মীরেরসরাই উপজেলার মলিয়াইস গ্রামে আজ বৃহস্পতিবার এক সড়ক দুর্ঘটনায় নয়জন নিহত ও দুইজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন নারী ও পাঁচজন পুরুষ। নিহতরা হলেন আলেয়া বেগম (৪০), লায়লা বেগম (৩২), নূরজাহান (৪০), পারুল আক্তার (৮), শাহীন সুলতানা (১১), তানভীর (৪), ইস্রাফিল (৮), কামরুল (৮) ও তাহমিনা আক্তার (১৪)। আহতরা হলেন ফাহমিদা (১৪) ও প্রমি (১২)। প্রত্যক্ষদর্শীরা জানায়, হতাহতরা বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে একটি মাইক্রোবাসে করে বড়তাকিয়া নামক স্থানে অবস্থিত এক কমিউনিটি সেন্টারে যাচ্ছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে মাইক্রোবাসটি একটি পুকুরে পড়ে গেলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আহতদের মীরেরসরাই উপজেলার মাতৃকা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের পরিচালক জামশেদ আলম জানিয়েছেন, আহত দুই শিশুর অবস্থা খারাপ।