চট্টগ্রামে মাদক চক্রের শীর্ষ সদস্য গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের কদমতলী এলাকা থেকে পুলিশ গতকাল সোমবার মধ্যরাতে মাদক আমদানি ও বিক্রি চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে। তাঁর নাম মোহাম্মদ নয়ন (২৮)। পুলিশের দাবি, নয়ন কদমতলী এলাকার মাদক চক্রের শীর্ষ সদস্য।ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, এ ব্যাপারে নয়নের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।ডবলমুরিং থানায় ওসি রফিকুল ইসলামের সামনে নয়ন প্রথম আলোর কাছে স্বীকার করেন, স্থানীয় আওয়ামী লীগ, বিএনপি ও পুলিশ প্রশাসনে কর্মকর্তাদের শুরু করে বিভিন্ন কর্তা ব্যক্তিকে সাপ্তাহিক চাঁদার ভিত্তিতে তাঁরা মাদক ব্যবসা চালিয়ে আসছেন।