চট্টগ্রামে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ভবনে অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের অক্সিজেন মোড় শাখার প্রশাসনিক ভবনে গতকাল মঙ্গলবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ব্যাংকের মূল্যবান যন্ত্রপাতি পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।চট্টগ্রামের বায়েজিদ ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা জানে আলম অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। এতে ব্যাংকের গুরুত্বপূর্ণ কিছু যন্ত্রপাতির ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, রাত দেড়টার দিকে ব্যাংকের প্রশাসনিক ভবনে আগুন লাগে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনে ব্যাংকের টাকা গণনার দুটি যন্ত্র, তিনটি সিসি টিভি ক্যামেরা, দুটি এসি, দুটি কম্পিউটার ও বিভিন্ন আসবাব পুড়ে গেছে।