চট্টগ্রামে মিয়ানমারের তরুণী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাব আজ বুধবার সকালে দিলরুবা আক্তার চৌধুরী (২৬) নামে মিয়ানমারের একজন তরুণীকে গ্রেপ্তার করেছে। বৈধ কাগজপত্র ছাড়া সাত বছর ধরে বাংলাদেশে অবস্থান করার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়। শহরতলীর কুলগাঁও এলাকার একটি বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশে সোপর্দ করা হয়।র‌্যাব জানায়, দিলরুবা ২০০৩ সাল থেকে ভিসা ছাড়া বাংলাদেশে অবস্থান করছেন।র‌্যাব-৭-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) ছাইদুল হাসান এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, দিলরুবা বিভিন্ন সময় মন্ত্রী, সাংসদ ও প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ আছে বলে সুযোগ-সুবিধা নিয়ে আসছিলেন। তাঁর গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাঁকে গ্রেপ্তার করে পুলিশে সোপর্দ করা হয়।